তানিয়া ভূঁইয়া
সভাপতি
বিসমিল্লাহির রহমানির রহিম
ইসলামি শিক্ষার মধ্যদিয়ে সুনাগরিক তৈরীর একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অনলাইনে প্রবেশের মধ্য দিয়ে এ শিক্ষালয় তার আপন পরিচয়কে বিশ্বেদরবারে তুলে ধরেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চলমান ও বিশ্বের ছন্দে তাল মিলিয়ে নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা অগ্রসরমান। সময়োপযোগী বিজ্ঞান মনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত সূচনাকে আমি স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ জানাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরপথে এ নবযাত্রায় নোয়াজ ফয়জুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভ কামনা। আল্লাহ হাফেজ।